ঘরে বসে না থেকে বিএনপিকে রাজপথে আসার আহ্বান সেতুমন্ত্রীর

সাভার প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ১৩:১৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৫:১৮

ওবায়দুল কাদের

ঘরে বসে নালিশ না করে ৫৯৫ জনের জাম্বুডেজ কমিটি নিয়ে বিএনপিকে রাজপথে আসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুরে সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক প্রচারণায় অংশ নিতে এসে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি সব বিষয়কেই সন্দেহের চোখে দেখে। নারায়ণগঞ্জের নির্বাচন এত সুষ্ঠু হলেও সেটা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছে। ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির প্রতি আওয়ামী লীগের আস্থাকেও এখন সন্দেহের চোখে দেখছেন রুহুল কবির রিজভী। এমন কোনও জায়গা নেই তারা সন্দেহ প্রকাশ করেনি। তারা সব ব্যাপারে অন্ধকারে ঢিল ছোড়ে। নালিশ ছাড়া তাদের আর কিছু নেই। বিএনপি এখন নালিশ নির্ভর পার্টিতে পরিণত হয়েছে।’

সাত খুনের রায় নিয়ে ওবায়দুল বলেন, ‘নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায়ের মাধ্যমে বিচার বিভাগ যে স্বাধীন তার প্রমাণ দিয়েছে সরকার।’

মন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে হেমায়েতপুর পর্যন্ত এক কিলোমিটার রাস্তা আট লেনে উন্নিতকরণের ঘোষণা দেন।

এ সময় তার সঙ্গে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসের বেগসহ বিআরটিএ ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান