সচেতনতা বাড়াতে রাস্তা পরিষ্কার করবে 'ঢাকা ক্লিন'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৭, ১৪:০৩আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৪:০৩

ঢাকা ক্লিনের সংবাদ সম্মেলন সাধারণ মানুষকে সচেতন করতে বিজয় সরণি থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা পরিষ্কার করার কর্মসূচি পালন করবে ঢাকা ক্লিন' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আগামী ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে সংগঠনটি। এ কর্মসূচির প্রতিপাদ্য বিষয় 'পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে'।

বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় ১৬ কোটি মানুষের দেশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আবর্জনা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ ডাস্টবিন ব্যবহার করছেন না। তাই তাদের সচেতন করে তুলতেই এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে রোড শো’র আয়োজন করেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রোড শোতে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবী অংশ নেবেন। যারা বিজয় সরণি থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা পরিষ্কার করবেন।  এ সময় পরিচ্ছন্ন বাংলাদেশের দূত হিসেবে পরি ও সপ্ন নামের দুটি মাপেট চরিত্র উন্মুক্ত করা হবে। সরকারি এবং বেসরকারি বিভিন্ন মহল থেকে বিশিষ্ট বিভিন্ন ব্যাক্তিবর্গের উপস্থিতি ছাড়াও রোড শোতে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা ক্লিনের প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন মিলন, সদস্য রাকিবুল হাসান নোমান, বাদশা ফয়সাল প্রমুখ।

/আরএআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের