সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ থাকবে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৭, ১২:৪১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১২:৪১

হাইকোর্ট সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারিক কার্যক্রম আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের জানাজা বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তার প্রতি শ্রদ্ধা জানাতে জানাজার পর থেকেই সব বিচারিত কার্যকর বন্ধ থাকবে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য বিচারপতি এম এম রুহুল আমিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জানুয়ারি ভোরে মারা যান। তার লাশ বুধবার রাতে দেশে এসে পৌঁছায়। জানাজায় সাবেক ও বর্তমান বিচারপতিরা, সাবেক আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্বজনরা উপস্থিত ছিলেন।

২০০৮ সালের ১ জুন ১৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি এম এম রুহুল আমিন। ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসরে যান তিনি। ১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। পরবর্তীতে ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি অস্থায়ী বিচারপতি এবং ১৯৯৬ সালে স্থায়ী বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পান। পরবর্তীতে ২০০৩ সালের ১৩ জুলাই আপিল বিভাগে নিয়োগ পান তিনি।

/ইউআই/এফএস/

আরও পড়ুন- 

বোনের বাড়িতে রসরাজ, কাটছে না নিরাপত্তা নিয়ে শঙ্কা

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম