ওয়ারীতে এক ব্যক্তিকে গুলি করে ৬০ হাজার টাকা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৭, ১৬:৫০আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৬:৫৫

ওয়ারীতে এক ব্যক্তিকে গুলি করে ৬০ হাজার টাকা ছিনতাই রাজধানীর ওয়ারীতে হারুন উর রশিদ নামে এক ব্যক্তিকে গুলি করে ৬০ হাজার টাকা ছিনতাই  করেছে দুর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার নবাবপুরের দিলীপের মাঠের গলিতে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

আহত হারুন উর রশিদ বেসরকারি প্রতিষ্ঠান এবিসি গ্রুপের পারচেজ সেকশনে কাজ করেন। তিনি উত্তর মুগদা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন।

হারুন উর রশিদ জানান, তিনি বিকেলে চাকরির কাজে নবাবপুরে যাচ্ছিলেন। পথে নবাবপুরের দিলীপের মাঠের গলিতে তিনজন দুর্বৃত্ত পথরোধ করে তার কাছে থাকা ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে। এ সময় আহত অবস্থায় পথচারী বাবু নামে একজন তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। তিনি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন।

এসআই বাচ্চু মিয়া জানান, আহত হারুন উর রশিদ তার কাছে মৌখিক অভিযোগ করেছেন। তিনি সংশ্লিষ্ট থানায় এ ব্যাপারে জানাবেন।

/এআইবি/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম