বৈদ্যুতিক ট্রান্সফরমার উৎপাদনে সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৭, ০৩:১৭আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ২১:৪৪

বিদ্যুৎকেন্দ্র অত্যাধুনিক বৈদ্যুতিক ট্রান্সফরমার ও ক্যাবল উৎপাদনের লক্ষ্যে যৌথ বিনিয়োগে শিল্প স্থাপনের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ও সৌদি আরবের উদ্যোক্তা প্রতিষ্ঠান আল ফানার এনার্জি। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিতিতে বুধবার (১৮ জানুয়ারি) শিল্প মন্ত্রণালয়ে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
বিএসইসি’র পক্ষে সংস্থার সচিব মাসুদ আহমেদ ও আল ফানার এনার্জির পক্ষে সংস্থার বিদ্যুৎবিষয়ক গবেষণা ব্যবস্থাপক আকবর এম আলম চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বিএসইসির চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরী, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসী, আল ফানার এনার্জির আন্তর্জাতিক বিপণন বিভাগের মহাব্যস্থাপক বাসাম নাঈজ, আন্তর্জাতিক বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মুরহাফ আলহাইয়ানিসহ শিল্প মন্ত্রণালয় ও আল ফানার এনার্জির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর ১ থেকে ৩ মার্চ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সৌদি আরব সফরকালে সে দেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ড. তাওফিগ ফাওজান আলরাবিয়াহ ও সৌদি বিনিয়োগকারীদের সাথে দীর্ঘ বৈঠক করেন। এসময় তিনি বাংলাদেশের সার, বিদ্যুৎ, কেমিক্যাল, চিনি, সিমেন্ট, কাগজসহ উদীয়মান শিল্পখাতগুলোয় বিনিয়োগের জন্য সৌদি উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ থেকে ৬ জুন সৌদি আরব সফরকালে জেদ্দা চেম্বার অব কমার্স আয়োজিত এক সভায় সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান। এ প্রেক্ষিতে আল ফানার এনার্জির পক্ষ থেকে বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়। দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বুধবার এটি চূড়ান্ত হলো।
সমঝোতা চুক্তি অনুযায়ী, আল ফানার এনার্জি ও বিএসইসির যৌথ উদ্যোগে একটি অত্যাধুনিক বৈদ্যুতিক ট্রান্সফরমার ও ক্যাবল উৎপাদন শিল্প স্থাপন করবে। এ প্রকল্পে আল ফানার এনার্জি শতভাগ অর্থায়ন ও প্রযুক্তি বিনিয়োগ করবে। এ কারখানায় উৎপাদিত পণ্য বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ‘সৌদি আরব বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক উন্নয়ন অংশীদার। সৌদি প্রতিষ্ঠান আল ফানার এনার্জির সঙ্গে বিএসইসির চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সৌদি-বাংলাদেশ বিনিয়োগের নতুন ধারার সূচনা হলো।’ এর ধারাবাহিকতায় বাংলাদেশে ভবিষ্যতে আরও সৌদি বিনিয়োগ আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
/এসআই/টিআর/

সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম