‘কঠিন পরিস্থিতি মোকাবিলা করে সুনাম কুড়িয়েছে পুলিশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৭, ২১:৪৬আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ২১:৪৯

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ পুলিশ দেশের সংকটময় মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছে। পুলিশের দক্ষতা ও সক্ষমতা বিশ্বব্যাপী প্রশংসিত।
মন্ত্রী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ৩৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দায়িত্ব পালনের সময় পুলিশকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয়। তাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। সামনেও চ্যালেঞ্জ আসবে, দক্ষতার সঙ্গে সে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এর আগেও তারা অনেক কঠিন পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করে সুনাম কুড়িয়েছে।’
পুলিশের গৌরবময় ইতিহাসের কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর তিনটি লক্ষ্যস্থল ছিল— রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আদমজী। ২৫ মার্চ রাতে তাই তারা রাজারবাগ পুলিশ লাইনে হামলা করেছিল। ওই হামলায় অনেক পুলিশ সদস্য শহীদ হয়েছেন।’
পেশাগত দায়িত্ব পালনে পুলিশ বাহিনীকে অনেক কষ্ট করতে হয় জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এর মধ্যে পুলিশের জনবল, যানবাহন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। পুলিশকে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের দায়-দায়িত্ব ও ঝুঁকি সম্পর্কে জানেন। তিনি আন্তরিকতার সঙ্গে পুলিশের সব ধরনের সমস্যা সমাধান করে যাচ্ছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘পুলিশের পেশাগত দক্ষতা বাড়াতে ও দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘১০১ টি থানাকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। ১৩২ জন পুলিশকে এবার পদক দেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের কাজের মূল্যায়ন করা হচ্ছে।’
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরেক বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক।

আরও পড়ুন-

প্রাথমিক শিক্ষাই শিক্ষার মেরুদণ্ড: শিল্পমন্ত্রী

স্কাউটের সংখ্যা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী



/এসআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী