বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়িতে প্রধানমন্ত্রী, আজ ফিরবেন ঢাকায়

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৭, ১০:৩৫আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১০:৩৫

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী দুই দিনের সফরে গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা।  বৃহস্পতিবার তিনি সেখানে যান। শপথ গ্রহণের পর বঙ্গবন্ধুর পৈত্রিক বাসভবনে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর। বাড়িটি বর্তমানে জেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এদিকে সফর শেষে আজ শুক্রবার প্রধানমন্ত্রীর রাজধানীতে ফিরে আসার কথা রয়েছে।

বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান ৫০-এর দশকে গোপালগঞ্জ শহরের ব্যাংক পাড়ায় বাড়িটি কিনে বাসস্থান হিসেবে ব্যবহার করতে শুরু করেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি দখলদার বাহিনী বাড়িটি জ্বালিয়ে দেয়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু এই বাড়ির পাশে আরেক খণ্ড জমি কেনেন। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর শাহাদৎ বরণের আগ পর্যন্ত সেখানে কেউ যাননি।

আশির দশকে শেখ হাসিনা বাড়িটি সংস্কার করেন এবং দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য আওয়ামী লীগ নেতাদের অনুমতি দেন। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম খান তাকে স্বাগত জানান। তারা দলের অন্যান্য নেতাদের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং প্রধানমন্ত্রীকে বাড়ির বিভিন্ন অংশে বঙ্গবন্ধুর স্মৃতি ঘুরিয়ে দেখান।

এ সময় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলির সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ এবং দলের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন উপস্থিত ছিলেন।

দলীয় নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতিধন্য এই বাড়িটি পরিদর্শনের সুযোগ পেয়ে খুবই আনন্দ প্রকাশ করেন। তিনি সর্বস্তরে দলকে শক্তিশালী এবং এলাকায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ মনিটর করতে তাদের প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনা একাদশ জাতীয় রোভার মুট উদ্বোধন উপলক্ষে দুই দিনের সফরে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ পৌঁছান। রোভার মুট উদ্বোধনের পর শেখ হাসিনা পৈত্রিক বাড়িতে যান। তিনি সেখানে বৃহস্পতিবার রাতে অবস্থান করেন। শুক্রবার তিনি ঢাকা ফিরবেন। সূত্র: বাসস।

/এফএস/

আরও পড়ুন-


পণ্যের মাধ্যমে টাকা পাচার হচ্ছে কিনা প্রশ্ন অর্থমন্ত্রীর

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম