সুরঞ্জিতের চলে যাওয়া রাজনীতিতে শূন্যতা সৃষ্টি করেছে: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৪

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রবিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মরদেহে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের কাছে এভাবেই সুরঞ্জিত সেনের বিষয়ে নিজের মূল্যায়নের কথা বলেন তিনি।

রবিবার ভোর চারটা ১০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত।

আমির হোসেন আমু বলেন, ‘আব্দুস সামাদ আজাদের প্রয়াণের পর তৃণমুল থেকে উঠে আসা নেতৃত্ব বৃহত্তরে সিলেটে ছিলো না, আজও নেই।আর সুরঞ্জিত সেনগুপ্তের চলে যাওয়া সিলেট তো বটেই সমগ্র রাজনৈতিক অঙ্গনেও শূন্যতা তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইনের বিষয়ে কোনও জটিলতা তৈরি হলে সবাই তাঁর কাছে যেতেন। এমনকি স্পিকার নিজেও তার কাছে আইনি সহায়তা চাইতেন। তিনি চলে যাওয়ায় তারমতো আস্থাভাজন লোক পেতে হয়তো আমাদের অনেকদিন অপেক্ষা করতে হবে।’

শিল্পমন্ত্রী বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি আজীবন মুক্তিযোদ্ধের চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক জীবনযাপন করে গেছেন।’

/পিএইচসি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম