‘কানাডার আদালত কী বললেন, তা বিএনপির বিবেচনার বিষয় নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১৫ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ০১:১৫

মির্জা ফখরুল

দেশের আদালত কিংবা কানাডার কোনও আদালতের রায়ের বিষয়ে বিএনপি কখনও কোনও উক্তি করেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে কানাডার আদালত যে রায় দিয়েছেন, তা বিএনপির বিবেচনার বিষয় নয়। পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক তাদের অর্থ বন্ধ করে দিয়েছিল, এটাই বাস্তবতা।’ শনিবার বিকালে বাংলা একাডেমিতে আয়োজিত একাধিক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


সাংবাদিকরা পদ্মা সেতু বিষয়ে কানাডার আদালতের রায়ের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের ওই সময়ে যেটা বক্তব্য ছিল, পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এখন কোথায় কী প্রমাণিত হলো, না হলো, সেটা আমাদের দেখার বিষয় নয়। ’
পদ্মা সেতু নির্মাণে সরকারের দুর্নীতির অভিযোগ আছে, এমন বক্তব্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির নেতাদের মুখে-মুখেই ছিল। গত বছরের ১ সেপ্টেম্বর খালেদা জিয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বলেছিলেন, ‘এই সেতু প্রকল্পে কমিশন-বাণিজ্যের জন্য ব্যয় বাড়ছে। আমাদের সরকারের আমলে এই সেতু নির্মাণে ১০ হাজার কোটি টাকা ব্যয় ধরা হলেও এখন তা ৩২ হাজার কোটি টাকায় ঠেকেছে। শেষ পর্যন্ত এই ব্যয় আরও বাড়বে। যেভাবে ব্যয় বাড়ছে, তাতে মনে হয়, আমরা পদ্মা সেতু দেখে যেতে পারব না। ’
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে যে দুর্নীতি হয়েছে তা আন্তর্জাতিক প্রতিষ্ঠানসহ দেশের গণমাধ্যমেও সে তথ্য প্রকাশিত হয়েছে। পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা প্রমাণের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।’
বাংলা একাডেমিতে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে সাহিত্যিক সৈয়দা ফাতিমা সালাম ও প্রকাশক রশীদুর রহমান বক্তব্য রাখেন। এ সময়  আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জাসাস সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, মহিলা নেত্রী ফরিদা ইয়াসমীন, প্রকাশক রশীদুর রহমান ও অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ। 

 /এসটিএস/জেএইচ/এএআর/এমএনএইচ/

আরও পড়ুন: সরকার কি বিশ্বব্যাংকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেবে?

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপনে বিএনপির কমিটি
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপনে বিএনপির কমিটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল
আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল
ভুটানকে ৪ গোলে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
ভুটানকে ৪ গোলে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ