নির্বাচন কমিশনে নতুন কমিশনাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৩

প্রধান নির্বাচন কমিশনারসহ অপর চার কমিশনার
শপথ গ্রহণের পর নির্বাচন কমিশনে যোগ দিয়েছেন নতুন নির্বাচন কমিশনাররা। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অপর চার কমিশনার বুধবার বিকাল সাড়ে চারটার দিকে আগারগাঁওয়ের নতুন নির্বাচন কমিশন ভবনে এসে পৌঁছান। এসময় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাদের স্বাগত জানান।
পরে তাদের জন্য সাজানো কক্ষগুলোতে তাদের পৌঁছে দেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
আজ বিকাল ৫টায় ইসি সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের।
এর আগে আজ বিকাল ৩ টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এস কে সিনহা তাদের শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে গত ৬ ফেব্রুয়ারি নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে ৫ সদস্য বিশিষ্ট ইসি গঠন করেন তিনি। কমিশনের অন্য চার সদস্য হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।
/ইএইচএস/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম