শহীদদের জন্য বায়তুল মোকাররম মসজিদে দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৪

বায়তুল মোকাররম মসজিদে দোয়া- মোনাজাত, ছবি সংগৃহীত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন  তেলওয়াত, মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া, আজিমপুর কবরস্থানে সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন  তেলওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। মোনাজাতে  ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহীদদের  আত্মার  শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাতবরণকারী তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার  মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সংস্থার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক  মো. তাহের হোসেন, মেম্বার সেক্রেটারি মো. হারুনুর রশিদ, মসজিদ ও মার্কেট বিভাগের কর্মকর্তা মো. মহিউদ্দিন মজুমদার, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক জালাল আহমদ প্রমুখ।

/সিএ/  এপিএইচ/ 

 আরও পড়ুন: ফেসবুকজুড়ে একুশের গান, একুশই প্রাণ

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের