২০ দলীয় জোট ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৭, ১২:৪৯আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১২:৫৩

২০ দলীয় জোট ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি

বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোট এবং এরশাদের জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে আমজনতা খেলাফত পার্টি।

বুধবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজনে করা মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানবন্ধনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়্যদানা অ আ ম হায়দার আলী চৌধুরী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল জয় বাংলা শ্লোগান। এই শ্লোগান দ্বারা জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু বিএনপি জামায়াতসহ ২০ দলীয় জোট এবং এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি জয় বাংলা শ্লোগানের পরিবর্তে অন্য শ্লোগান ব্যবহার করে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলে স্বীকার করে না। তাই বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনও অধিকার নেই।

তিনি বলেন, সর্বকালের সেরা ধর্মনিরপেক্ষ মতবাদ 'মদিনা সনদ' বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রে যাতে ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠিত হয় সেজন্য অচিরেই বিএনপি, জামায়াতসহ জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করতে হবে।

এ বিষয়ে তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেবে বলেও মানববন্ধন থেকে জানানো হয়।

 /আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম