দুই মন্ত্রীর স্ত্রীসহ তিনজনকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৭, ১২:৪০আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৩:১২

সুপ্রিম কোর্ট

সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক এবং বর্তমান মন্ত্রীর স্ত্রীসহ তিনজনকে নিম্ন আদালতে আত্নসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তারা হলেন, বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেন (ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক), সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের স্ত্রী নাসরিন খান এবং তার ছেলে ফয়সাল মোরশেদ খানের স্ত্রী শ্যামা সেহজিন খান। একইসঙ্গে তাদের তিনজনের পক্ষে করা খালাসের আবেদন হাইকোর্টকে বিবেচনা করতে বলেছেন আদালত।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও আমিনুল হক হেলাল।

আদেশ শেষে আসামিপক্ষের আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের জানান, বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগে এসব মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

এছাড়া আওয়ামী লীগের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের স্ত্রী শাহিদা কামাল, বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন, নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আকতার কল্পনা, এমএ কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের ছেলে শামীম ইসলামের বিরুদ্ধে করা মামলা নিম্ন আদালতে চলবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তি করতে বলেছেন।

/এমটি/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের