রামপুরায় গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ১২:২৩আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১২:২৪

সংঘর্ষ রামপুরায় বিটিভি ভবনের সামনের রাস্তায় ‘লিরিক’ নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় তিনজন শ্রমিকসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

রামপুরা থানার ওসি প্রলয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
‘কোনও ঘোষণা ছাড়াই এবং তিন মাসের বেতন না দিয়ে মালিকপক্ষ লিরিক গার্মেন্টস বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শতাধিক শ্রমিক সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাস্তায় যানবাহন চলাচল করছে।’

/এনএল/এআর/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান