আরাফাত সানির বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ১২:৫৭আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১২:৫৭

আরাফাত সানি ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন নির্ধারণ করেছেন বিচারক। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. জিয়াউল ইসলাম তদন্ত কর্মকর্তা এ মামলার প্রতিবেদন দাখিল না করায় আগামী ১৬ এপ্রিল নতুন দিন নির্ধারণ করেন।

ক্রিকেটার আরাফাত সানির আইনজীবী মো. মুরাদুজ্জামান মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার আসামি ক্রিকেটার আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তার শারিরীক অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি। এ কারণে আদালতের কাছে সময় আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে প্রতিবেদন জমা দেওয়ার এ নতুন দিন নির্ধারণ করেন।’

গত ১ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ আদালতে আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে যৌতুকের কারণে মারধরের অভিযোগে মামলা দায়ের করেন সানির স্ত্রী দাবিকারী নাসরিন সুলতানা। পরবর্তীতে মামলা আমলে নিয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নেওয়ার জন্য নির্দেশ দেন আদালত। পরে গত ৯ মার্চ আরাফাত সানি এ মামলায় জামিন পান।

/এসআইটি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম