পুলিশ হেফাজতে রুবেল মৃত্যু মামলা: আপিলেও খালাস এসি আকরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৩:১৪আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৪:৩২

হাইকোর্ট

গোয়েন্দা পুলিশের হেফাজতে শামীম রেজা রুবেল হত্যা মামলায় তৎকালীন সহকারী কমিশনার (এসি) মো. আকরাম হোসেনকে খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ মামলায় অপর আসামি উপ-পরিদর্শক হায়াতুল ইসলাম ঠাকুরের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের আদেশও বহাল রেখেছেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার এ রায় দেন।

এসি আকরামের পক্ষের আইনজীবী এস এম শাহজাহান বলেন, ১৯৯৮ সালে ৫৪ ধারায় গ্রেফতার করে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এরপর দায়ের করা মামলায় ২০১১ সালের ৫ মে হাইকোর্ট আকরামসহ ১৩ জনকে খালাস দিয়েছিল। খালাসপ্রাপ্তদের মধ্যে আকরামের ক্ষেত্রে লিভ টু আপিল রাষ্ট্রপক্ষ।

এদিকে হায়াতুল ইসলাম ঠাকুরও তার সাজার বিরুদ্ধে আপিল করেন। এ দুই আপিল নিষ্পত্তি করে আদালত হাইকোর্টের দেওয়া এসি আকরামের খালাসের রায় বহাল রাখে। 

আদালতে শুনানি করেন আইনজীবী এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। হায়াতুল ইসলাম ঠাকুরের পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ জুলাই গোয়েন্দা পুলিশের এসআই হায়াতুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে একটি দল ৫৪ ধারায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে আটক করে। পরে ডিবি হেফাজতে থাকা অবস্থায় রুবেলের মৃত্যু হয়। ওই ঘটনায় করা মামলার রায়ে ২০০২ সালের ১৭ জুন ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালত এসি আকরামসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া মুকুলি বেগম নামের এক আসামিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। হাইকোর্ট ২০১১ সালের ৫ মে হাইকোর্ট একমাত্র হায়াতুল ইসলাম ঠাকুরের সাজা বহাল রেখে এসি আকরামসহ ১৩ জনকে খালাস দিয়েছিল।

/এমটি/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম