কোটবাড়ীতেও ড্রোন ব্যবহার করা হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কুমিল্লা থেকে
৩১ মার্চ ২০১৭, ১১:৩১আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৪:৪২

কোটবাড়ীতেও ড্রোন ব্যবহার করা হচ্ছে

কুমিল্লার কোটবাড়ী এলাকায় জঙ্গি আস্তানায় অভিযানের ড্রোন ব্যবহার করছে আইনশৃঙ্খলা বাহিনী। কতজন জঙ্গি  আছে তাদের অবস্থান এবং কী পরিমাণ বিস্ফোরণে আছে সে সম্পর্কে তথ্য পেতে ড্রোন ব্যবহার করেছে। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন একথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘এ অভিযানেও ড্রোন ব্যবহার করা হচ্ছে। জঙ্গিদের অবস্থান নিশ্চিত করতে আস্তানার ভেতরে ড্রোন পাঠানো হয়।’

শুক্রবার সকাল ১১টা থেকে কোটবাড়ীর জঙ্গি আস্তানায় সোয়াট টিম ‘অপারশেন স্ট্রাইক আউট’ শুরু হয়েছে। আস্তানার ভেতেন তিনটি টিয়ার সেল ছোড়া হয়েছে। এছাড়া গোলাগুলির শব্দ শোনা গেছে।  

কোটবাড়ীর নির্মাণাধীণ তিনতলা বাড়ির অন্য বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বাড়ির তিনতলাতেই জঙ্গি আস্তানা। বাড়ির উপরে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে।

অভিযান চালানোর আগে ওই এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী মনতোষ মধু।

কোটবাড়ী জঙ্গি আস্তানাটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখা হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ২৪ জনের একটি টিম সদস্য কুমিল্লায় অবস্থান করছেন।

/ইএইচএস/পিএইচসি/এসটি/

আরও পড়ুন:

কোটবাড়ীতে ‘অপারেশন স্ট্রাইক আউট’

কোটবাড়ী এলাকায় ১৪৪ ধারা জারি

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম