বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। রবিবার (২ এপ্রিল) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার পুলিশ ফোর্স (এমপিএফ)-এর এই সম্মেলন বিজিবি’র সদর দফতর পিলখানায় শুরু হয়েছে। এ সীমান্ত সম্মেলন চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত।
দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরও বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা জোরদার করাসহ কয়েকটি এজেন্ডা নিয়ে আলোচনা চলছে এ সম্মেলনে।
বিজিবি’র সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো শোয়ে উইনের নেতৃত্বে ৬ সদস্যের মিয়ানমার প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নিয়েছেন। শনিবার (১ এপ্রিল) তারা ঢাকায় এসে পৌঁছান।
অন্যদিকে, বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক মো. আনিছুর রহমান সম্মেলনে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সার্ভে অব বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ড এবং মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আলোচনা শেষে যৌথ দলিল স্বাক্ষরের আগে মিয়ানমার প্রতিনিধিদল বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামী ৬ এপ্রিল সম্মেলনের যৌথ দলিল স্বাক্ষরিত হবে। একইদিন রাতে মিয়ানমার প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবেন।
বিজিবি’র সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও নেশাজাতীয় দ্রব্য, বিশেষ করে ইয়াবা পাচাররোধ ও উৎপাদনের উৎস ও নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) বাংলাদেশি জেলেদের আটক করা, বিওপি, কোম্পানি, ব্যাটালিয়ন, সেক্টর পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠক ও সমন্বিত টহলের আয়োজন এবং উভয় বাহিনীর মধ্যে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ বিনিময়সহ আস্থা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হবে এ সীমান্ত সম্মেলনে।
মিয়ানমার প্রতিনিধি দলের পক্ষ থেকেও কয়েকটি এজেন্ডা রাখা হয়েছে। সেগুলো হচ্ছে, সীমান্ত অপরাধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ, আটককৃত বাংলাদেশি নাগরিক বিশেষ করে জেলে ও মাছ ধরা নৌকা সম্পর্কিত তথ্য বিনিময় ও মাদক পাচার প্রতিরোধের মতো বিষয়।
আলোচনা শেষে যৌথ দলিল স্বাক্ষরের আগে মিয়ানমার প্রতিনিধিদল বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামী ৬ এপ্রিল সম্মেলনের যৌথ দলিল স্বাক্ষরিত হবে। একইদিন রাতে মিয়ানমার প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবেন।
/জেইউ/এফএস/
আরও পড়ুন-








