আইপিউ’র নতুন সদস্য টুভ্যালু ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৭, ২০:২৭আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ২০:৩২

আইপিইউ সদস্য হলো টুভ্যালু ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় ফোরাম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) নতুন দু’টি দেশ সদস্য হিসেবে যুক্ত হয়েছে। দেশ দু’টি হলো— সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও টুভ্যালু। নতুন দু’টি সদস্যসহ আইপিইউতে সদস্য দেশের সংখ্যা এখন ১৭৩টি। এর বাইরে ফোরামটির ১১টি সহযোগী সদস্য রয়েছে।
রবিবার (২ এপ্রিল) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১৩৬তম আইপিইউ সম্মেলনের দ্বিতীয় দিনে জেনারেল অ্যাসেম্বলিতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও টুভ্যালুকে সদস্যপদ দেওয়া হয়। আইপিইউ ১৩৬তম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
নতুন দুই সদস্য রাষ্ট্রসহ এবারের সম্মেলনে অংশ নেওয়া দেশের সংখ্যা হলো ১৩৪টি।
দুইটি দেশের মধ্যে পলিনেশিয়ান দ্বীপরাষ্ট্র টুভ্যালু আগে পরিচিত ছিল এলিস আইল্যান্ড নামে। অন্যদিকে, ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হওয়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উত্তরে চাঁদ, উত্তর-পূর্বে সুদান, পূর্বে দক্ষিণ সুদান, দক্ষিণে ডিআর কঙ্গো, দক্ষিণ পশ্চিমে কঙ্গো এবং পশ্চিমে ক্যামেরুন অবস্থিত। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত আইপিইউতে বাংলাদেশ স্বাধীনতার অব্যবহিত পরে ১৯৭২ সালে সদস্য পদ লাভ করে।
বাংলাদেশে এবারই প্রথমবারের মতো আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১ এপ্রিল) পাঁচ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইপিইউ’র বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
/ইএইচএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম