‘নবীর দেশে যেতে পারবো না, তাই মসজিদে নববির খতিবের পেছনে নামাজ পড়লাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৭, ১৭:৩১আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৭:৪৬

মসজিদে নববির ইমাম ও খতিবের ইমামতিতে বায়তুল মোকাররমে জুমার নামাজ হয়, ছবি- ফোকাস বাংলা

নবীর দেশে যেতে পারবো না, তাই মসজিদুন নববির খতিবের পেছনে নামাজ পড়লাম-শুক্রবার সৌদি আরবের মসজিদে নববির ইমাম ও খতিবের ইমামতির নামাজ পড়ার পর সাধারণ মুসল্লিরা এমনটাই জানিয়েছেন। মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল-কাসিম বায়তুল মোকাররমে জুমার নামাজের ইমামতি করেন। 

মসজিদে নববির ইমামকে দেখতে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল বায়তুল মোকাররমে। প্রায় ৫০ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেন বলে জানা গেছে। মসজিদের অষ্টম তলা পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ ছিল। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেকে রাস্তায় দাড়িয়ে নামাজ পড়েন। রাজধানী ছাড়াও আশপাশের এলাকা থেকেও মসজিদে নববির ইমামের পেছনে জুমার নামাজ আদায় করতে আসেন।

‘নবীর দেশে যেতে পারবো না, তাই মসজিদে নববির খতিবের পেছনে নামাজ পড়লাম’

রাজধানীর টিকাটুলি থেকে বায়তুল মোকাররমে আসেন আমজাদ হোসেন। তিনি বলেন, ‘কখনও সৌদি আরব নবীর দেশে যেতে পারবো না হয়তো। মসজিদে নববিতে নামাজ পড়ার সৌভাগ্য হবে কিনা জানি না। অন্তত সেই মসজিদের ইমামের পেছনে নামাজ পড়ার সুযোগ তো পেলাম।’

‘নবীর দেশে যেতে পারবো না, তাই মসজিদে নববির খতিবের পেছনে নামাজ পড়লাম’

গাজীপুর থেকে এসেছেন এসেছেন আব্দুল মান্নান। তিনি বলেন, ‘এটা মুসলমান হিসেবে ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে শুকরিয়া, সৌদি আরবে না গিয়েও মসজিদুন নববীর ইমামের পেছনে নামাজ আদায় করতে পেরেছি।’

আজ বেলা ১২টার আগ থেকেই মসজিদের আসতে শুরু করেন মুসল্লিরা। সৌদি আরবের মসজিদে নববির ইমাম ও খতিবকে এক নজর দেখেতে মসজিদের মিমবারে দিকে নজর ছিল মুসল্লিদের। নামাজ শেষে সৌদি আরবের মসজিদে নববির ইমাম ও খতিব ফিরে যাওয়ার সময়ও সড়কের দুপাশে দাড়িয়ে থাকতে দেখা যায় মুসল্লিদের।

‘নবীর দেশে যেতে পারবো না, তাই মসজিদে নববির খতিবের পেছনে নামাজ পড়লাম’

এদিকে, খুতবায় মসজিদে নববির ইমাম ও খতিব বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন। বাংলাদেশে তাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

/সিএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের