কওমি মাদ্রাসার স্বীকৃতি: গণভবনে আহমদ শফী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ২০:২৯আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ২০:৩৩

আহমদ শফী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বৈঠকে যোগ দিতে গণভবনে গেছেন হেফাজতে ইসলামের আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফী। এখানে তার নেতৃত্বে গেছেন প্রায় ৩০০ জন আলেম। বৈঠকে কওমি আলেমদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিতে পারে সরকার।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কওমি আলেমরা। বৈঠকে অন্যান্যের মধ্যে থাকবেন বেফাকের সহ-সভাপতি আশরাফ আলী, আনোয়ার শাহ, বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, নূর হোসাইন কাসেমী, মাওলানা মোস্তফা আজাদ, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, বেফাকের মহাপরিচালক মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা আবদুল হামিদ প্রমুখ।

বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন বেফাকের যুগ্ম-মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বেফাক ছাড়াও শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদ, গহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানি, পটিয়া মাদ্রাসার আবদুল হালীম বোখারী, সিলেটের মুফতি আবদুল হক প্রমুখ উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত,কওমি মাদ্রাসার দাওয়ায় হাদিসের মান হচ্ছে এমএ (আরবি/ ইসলামের ইতিহাস) সমমান। এর মধ্য দিয়ে সনদের স্বীকৃতি নিয়ে কওমিপন্থীদের সঙ্গে সরকারের টানাপোড়েনের অবসান হতে যাচ্ছে।

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম