নিজ দলের বিরুদ্ধে ভোট না দেওয়ার বিধান চ্যালেঞ্জ করে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৭, ১২:২৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৩:৩৯

সুপ্রিম কোর্ট

নিজ দলের বিরুদ্ধে ভোট না দেওয়ার বিধান অর্থাৎ সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট করেন। 

আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

আবেদনের বিষয়ে আইনজীবী ইউনুছ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা ও ১১ অনুচ্ছেদ অনুযায়ী, গণতন্ত্র হচ্ছে মৌল কাঠামোর অন্তর্ভুক্ত। তাই ৭০ অনুচ্ছেদ সংবিধানের সেই গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। এ কারণের এ অনুচ্ছেদের এই বিধানটি চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিটটি দায়ের করেছি।’

তিনি আরও বলেন, রিট আবেদনটি অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য চেষ্টা করবো। না হলে অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে আবেদনটি উপস্থাপন করবো।

৭০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ‘কোনও নির্বাচনে কোনও রাজনৈতিক দলের প্রার্থীরুপে মনোনীত হইয়া কোনও ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি (ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ)সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনও নির্বাচনে সংসদ-সদস্য হইবার অযোগ্য হইবেন না।’

/এমটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম