খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৭, ১৫:১৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৫:১৯

মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, বীরউত্তম, বীরপ্রতীক মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ১২ জনের প্রত্যেককে তিন লাখ টাকার চেক হস্তান্তর করেন।

আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চেক গ্রহণকারীদের মধ্যে রয়েছেন- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মোছাম্মৎ মালেকা বেগম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মা মোছাম্মৎ ফজিলা খাতুন, বীর উত্তম শাহ আলমের স্ত্রী মোছাম্মৎ ফাতেমা খাতুন ও বীর উত্তম আব্দুস সাত্তার।

এছাড়া, বীরবিক্রম আবুল বাশারের ছেলে মহিন উদ্দিন, বীরবিক্রম জগৎজ্যোতি দাসের বোন ফুলু রানী রায়, বীরপ্রতীক খলিলুর রহমান, বীরপ্রতীক আব্দুল আলিমের স্ত্রী মোছাম্মৎ জরিনা খাতুন, বীরপ্রতীক নজরুল ইসলামের স্ত্রী রওনক জাহান, বীরপ্রতীক সামছুল হকের স্ত্রী আনোয়ারা বেগম এবং বীরপ্রতীক মোক্তার আলী এ অনুদান গ্রহণ করেন।

তবে, একজন বিদেশ থাকার কারণে তার পক্ষে এক কর্মকর্তা চেক গ্রহণ করেছেন।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম