বাংলাদেশ বিমানে সৌদি গেলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ২০:৪৯আপডেট : ২০ মে ২০১৭, ২০:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হসিনা সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ মে) রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি। রাত ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা দেয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চার দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সৌদি বাদশাহ এবং দেশটির পবিত্র দুই মসজিদের খাদেম সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দেবেন।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন। এরপর প্রধানমন্ত্রীকে বিমানবন্দর থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হবে রিয়াদের মুভএনপিক হোটেলে। এআইএ সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও সফরে ‘গ্লোবাল সেন্টার ফর কমব্যাটিং এক্সট্রিমিস্ট থট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি সৌদি বাদশাহর দেওয়া এক ভোজসভাতেও যোগ দেবেন তিনি।
সফরে মহানবী হযরত মুহম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত ও হারাম শরীফে পবিত্র উমরাহ পালনের পর ২৩ মে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন-

আজ সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী

/পিএইচসি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম