ইসিতে বরাদ্দ এক হাজার ৭০ কোটি ৮০ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ১৭:৪৭ আপডেট : ০১ জুন ২০১৭, ১৭:৫০

 

নির্বাচন কমিশন নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক হাজার ৭০ কোটি ৮০ লাখ টাকা। চলতি অর্থ বছরের মূল বাজেটের তুলনায় ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ২১৯ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা কম। অবশ্যই ২০১৬-২০১৭ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এবার ২৬৯ কোটি ২৬ লাখ টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই বরাদ্দের কথা জানিয়েছেন।

২০১৬-২০১৭  অর্থবছরে ইসির জন্য বাজেট ছিল এক হাজার ২৯০ কোটি ৬৯ লাখ টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ প্রায় ৫ কোটি টাকা কমে ৮০১ কোটি ৫৩ লাখ ৯৭ হাজার টাকায় দাঁড়িয়েছে।

প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থ বছরের ইসি সচিবালয়ের জন্য বরাদ্দকৃত এক হাজার ৭০ কোটি ৮০ লাখ টাকার মধ্যে দুই তৃতীংশই উন্নয়ন বাজেট। এবার উন্নয়ন খাতে বাজেট প্রস্তাব করা হয়েছে ৭৬১ কোটি ৯৪ লাখ টাকা ও ‍অনুন্নয়ন খাতের জন্য ৩০৮ কোটি ৮৬ লাখ টাকা।

উল্লেখ্য, অনুন্নয়ন খাতের বরাদ্দ কর্মকর্তাদের বেতন-ভাতা ও পেনশন খাতে ব্যয় হয়। ইসির উন্নয়ন বাজেটের বেশিরভাগই ব্যয় হয়ে থাকে নির্বাচন পরিচালনার জন্য। আসন্ন অর্থ বছরে নির্বাচন কমিশনকে দেশের ৬টি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। এগুলো হলো—রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও গাজীপুর। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি ২০১৮-১৯ অর্থ বছরের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই নির্বাচনের প্রস্তুতিমূলক নানা কাজ চলতি অর্থ বছরের মধ্যে ইসিতে সম্পন্ন করতে হবে। যে কারণে প্রস্তাবিত বাজেটের উন্নয়ন ব্যয়ের একটি বড় অংশ ওই খাতের জন্য রাখা হয়েছে বলে জানা গেছে।

ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমণি
আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমণি
সাগর-রুনি হত্যা মামলা: ১৩১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
সাগর-রুনি হত্যা মামলা: ১৩১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম