সাগর ও আকাশ পথে কার্গো পরিবহনে বাংলাদেশ নিষিদ্ধ নয়: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৭, ১৬:২৩আপডেট : ০৬ জুন ২০১৭, ১৯:১৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাগর ও আকাশ পথে কার্গো পরিবহনে বাংলাদেশ নিষিদ্ধ না হলেও উচ্চ ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন পণ্য পরিবহনের ক্ষেত্রে যে তিনটি শর্ত দিয়েছিল তার বেশিরভাগ শর্তই পূরণ করেছে বাংলাদেশ। বাকি শর্ত পূরণ করতে হয়তো জুলাই আগস্ট মাস লেগে যাবে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, ‘কার্গো পরিবহনে বাংলাদেশ নিষিদ্ধ এমন কোনও চিঠি আমার কাছে আসেনি। তবে অন্য কারও কাছে এসেছে কিনা তা আমার জানা নাই’।

রাশেদ খান মেনন জানান, আমরা যদি তিনটি শর্ত পুরোপুরি পূরণ করতে না পারি তাহলে ইভিএসএর জন্য বাংলাদেশকে তৃতীয় কোনও দেশে গিয়ে অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে হবে। তবে সে ক্ষেত্রে পণ্য পরিবহনে ব্যয় বাড়বে। মন্ত্রী বলেন, খুব শীঘ্রই বাংলাদেশ এটি সংগ্রহ করবে।

সৌদিআরবসহ বিশ্বের যে ৬টি দেশ কাতারকে নিষিদ্ধ করেছে সে বিষয়ে জানতে চাইলে রাশেদ খান মেনন বলেন, এ বিষয়টির সঙ্গে বাংলাদেশের কোনও সম্পর্ক নাই। সৌদি আরব ও কাতারের সঙ্গে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক চমৎকার। বর্তমানে এ সম্পর্ক অত্যন্ত স্বাভাবিক রয়েছে বলেই জানান তিনি।

/এসআই/টিএন/      

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের