ছবিতে মওদুদের বাড়িতে রাজউকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৭, ১৭:২৬আপডেট : ০৭ জুন ২০১৭, ২০:৪৮

মওদুদের বাড়িতে রাজউকের অভিযান রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে বিএনপি নেতা মওদুদ আহমদের বাসার নিয়ন্ত্রণ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অবৈধভাবে দখলের অভিযোগ ওঠায় আদালতের নির্দেশে বাড়িটি রাজউক নিয়ন্ত্রণে নিয়েছে। মওদুদের বাড়িতে রাজউকের অভিযান

নিয়ন্ত্রণ নেওয়ার কাজ শুরু করার আগে বুধবার (৭ জুন) বেলা ১২টার দিকে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ২টার পর থেকে বাড়িটি নিয়ন্ত্রণে নেওয়ার কাজ শুরু হয়। বিকাল ৪টার দিকে বাড়ির নিয়ন্ত্রণ রাজউকের হাতে চলে আসে। মওদুদের বাড়িতে রাজউকের অভিযান

৭৯ নম্বর সড়কে ১৫৯ নম্বর প্লটের বাসার নিয়ন্ত্রণ নিতে শুরু করার প্রথমেই পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাজউকের অঞ্চল-৫ এর পরিচালক ওয়ালিউর রহমান ও রাজউকের অঞ্চল-৪ এর অথরাইজড অফিসার আদিলুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। মওদুদের বাড়িতে রাজউকের অভিযান

আদিলুজ্জামান বলেন, ‘আদালতের রায় অনুযায়ী দুপুরের পর থেকে আমরা ওই বাড়িটিতে অভিযান শুরু করি।’

মওদুদের বাড়িতে রাজউকের অভিযান

ওয়ালিউর রহমান জানান, তারা এই বাড়ির মালামাল বের করে ট্রাকে করে গুলশান-২ এর  ৫১ নম্বর সড়কে অবস্থিত মওদুদ আহমেদের অপর একটি ফ্ল্যাটে পৌঁছে দিচ্ছেন। মওদুদের বাড়িতে রাজউকের অভিযান

ওই সড়কের ২ নম্বর প্লটে কনকর্ড প্যানারোমা নামের ছয় তলা ভবনের পঞ্চম তলায় মওদুদ আহমেদের ফ্ল্যাট। মালামালগুলো সেখানেই পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।   মওদুদের বাড়িতে রাজউকের অভিযান

তিনি আরও জানান, এটি রাউজকের সম্পত্তি। আদালতের আদেশে রাজউক নিয়ন্ত্রণে নিয়েছে। আপাতত এটি তালাবদ্ধ করে রাখা হবে।

গুলশান-২ এ ৫১ নম্বর সড়কে মওদুদের একটি ফ্ল্যাটে মালামাল পৌঁছে দেওয়া হয়

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে উপস্থিত আছেন।

মওদুদের বাড়িতে রাজউকের অভিযান

এ ঘটনার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মওদুদ আহমদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘রাজউকের লোকজন জোর করে ঢুকে গেছে। কোনও নোটিশ নাই। আদালতের আদেশ নাই। আর আমি গতকাল মঙ্গলবার (৬ জুন) প্রথম জজ আদালতে দেওয়ানি মামলা (নং ৫৬১/২০১৭) করেছি নিষেধাজ্ঞা পাওয়ার জন্য। যাতে করে আমাকে কোনও রকমের ডিস্টার্ব না করে তারা। আদালত তাদেরকে সমন ইস্যু করেছে। আগামী ১৯ জুলাই শুনানির জন্য তারিখ ধার্য রয়েছে।’ অভিযান চলাকালে বাড়ির সামনে মওদুদ আহমদ

প্রায় দেড় বিঘা জমির ওপর বানানো গুলশান-২-এর ১৫৯ নম্বর বাড়িটিতে প্রায় তিন যুগ ধরে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বাড়িটি অবৈধভাবে দখল ও আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর গুলশান থানায় মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ। গুলশানের ওই বাড়ির সামনে মওদুদ

২০১০ সালের ১২ আগস্ট ওই বাড়িটি মনজুর আহমদের নামে মিউটেশন করতে হাইকোর্ট রায় দেন। ২০১৬ সালের ২ আগস্ট মনজুর আহমেদের নামে মিউটেশন করতে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে দেন আপিল বিভাগ। পরে তারা রিভিউ করলে তাও রবিবার খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।

ছবি: নাসিরুল ইসলাম।

/এনএল/জেইউ/এফএস/টিএন/

আরও পড়ুন-  রাজউক দখল নেওয়ার পর মওদুদের বাড়ির সামনে খালেদা জিয়া

দেশে আইন নাই, বিচার নাই: ব্যারিস্টার মওদুদ

মওদুদের মালামাল গেলো গুলশানের ফ্ল্যাটে

মওদুদের বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছে রাজউক

বাড়িতে ঢুকতে না পেরে ফুটপাতে চেয়ারে বসে পড়লেন মওদুদ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম