বাংলাদেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী সুইডেনের রাজা

বাংলা টিবিউন ডেস্ক
১৬ জুন ২০১৭, ০৯:১৮আপডেট : ১৬ জুন ২০১৭, ১০:০৩

সুইডেনের রাজার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) সুইডেনের রাজা ষোড়শ কার্ল বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার সঙ্গে কাজ করতে তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে তার সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন।

সুইডেনের রাজার উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘আমরা শুধু বাংলাদেশে বিনিয়োগ নয়, দেশটির উন্নয়ন প্রচেষ্টায়ও অংশ নিতে আগ্রহী।’

বৈঠক শেষে শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘সুইডেনের রাজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন। রাজা ও প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং শিশু মৃত্যুহার হ্রাসে বাংলাদেশ যে রোল মডেলে পরিণত হয়েছে তা নিয়ে আলোচনা করেন।’

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে পৌঁছলে রাজা তাকে স্বাগত জানান। সুইডেনের রাজার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

এর আগে দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোফভেনের আমন্ত্রণে বৃস্পতিবারই তিনদিনের দ্বিপক্ষীয় সফরে সুইডেন পৌঁছান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা তার সম্মানে আয়োজিত সুইডেনের প্রধানমন্ত্রীর মধ্যাহ্ন ভোজেও অংশ নেন।  এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের দেওয়া সংবর্ধনা সভায় যোগ দেন। প্রধানমন্ত্রী ৪৭ সদস্যের ব্যবসায়ীসহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ১৭ জুন প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সূত্র: বাসস।

/এফএস/

আরও পড়ুন-

সুইডেনের প্রধানমন্ত্রী লোফডেনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক 
ঈদের কেনাকাটায় হাজার কোটি টাকা যাচ্ছে ভারতে!

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম