আজ পবিত্র জুমাতুল বিদা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জুন ২০১৭, ০৯:১৪আপডেট : ২৩ জুন ২০১৭, ০৯:১৪

জুমাতুল বিদা (ছবি: সংগৃহীত) আজ শুক্রবার (২৩ জুন) পবিত্র জুমাতুল বিদা। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করে থাকেন।

মাস জুড়ে সিয়াম সাধনা আর ইবাদত বন্দেগীর পর জুমাতুল বিদার দিনেও দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান বিশেষ প্রস্তুতি রাখেন। পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে শেষ জুমা বারকে পালন করা হয় বিশেষ ইবাদতের মাধ্যমে। প্রত্যেক বছরের মতো আজও দেশব্যাপী মসজিদে-মসজিদে জুমার নামাজ আদায় করবেন মুসল্লিরা। খুতবায় রোজার মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হবে।

রাজধানী ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমাতুল বিদার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। সূত্র: বাসস।

/এফএস/ 

আরও পড়ুন-

শহর ফিরছে গ্রামে
ঈদের বাসযাত্রা: দ্বিতীয় দিনে ‘দুই ঘণ্টা লেট’

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম