থাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৭, ১১:১৯আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১১:২২

থাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সপ্তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আগামী ৫ থেকে ৭ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে। যৌথ কমিশন বৈঠকে অংশ নেওয়ার জন্য থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামোদউইনেই এ সপ্তাহে ঢাকায় আসবেন। থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম রবিবার (২ জুলাই) থাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আসন্ন বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে থাই পররাষ্ট্রমন্ত্রী ১৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিভিন্ন মন্ত্রণালয় ও এজেন্সির প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি বড় দলের নেতৃত্ব দেবেন।
থাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মোনা তাসনিম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌছে দেন। তিনি বলেন, ‘অনুষ্ঠেয় বৈঠকের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীরা দুই দেশের সম্পর্ক আরও পুনর্মূল্যায়ন ও শক্তিশালী করার পদক্ষেপ নেবেন।’
এর উত্তরে থাই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রশংসা করে বলেন, ‘থাইল্যান্ড বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।’
উল্লেখ্য, দীর্ঘ দুই দশক পরে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে হচ্ছে। এর আগের বৈঠকটি হয়েছিল ১৯৯৮ সালে।

আরও পড়ুন-

ষোড়শ সংশোধনী অবৈধ

শর্ত মানতে কাতারকে আরও ৪৮ ঘণ্টা সময় দেবে সৌদি জোট

/এসএসজেড/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না