চিকুনগুনিয়া: ফোন দিলেই ডিএসসিসির ডাক্তার পৌঁছে যাবেন বাড়িতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ১৬:২৯আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৬:৩৩

চিকুনগুনিয়া বাহিত এডিস মশা চিকুনগুনিয়া রোগে আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ফোন করলেই বিশেষজ্ঞ ঢাকার বাড়ি পৌঁছে যাবেন। পাশাপাশি পাওয়া যাবে ফ্রি ওষুধও। এজন্য একটি কল সেন্টার চালু করেছে সংস্থাটি। বৃহস্পতিবার নগর ভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মেয়রের বরাত দিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই ডিএসসিসির আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৫টি নগর মাতৃসদন কেন্দ্র এবং করপোরেশনের নিজস্ব ২টি হাসপাতাল ও ১টি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা দেওয়া হবে। সেবা পেতে আক্রান্তদের ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করতে হবে। ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে ডিএসসিসির সংশ্লিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে কর্তব্যরত চিকিৎসক সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন।

ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ‘শিগগিরই চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে। এ জন্য আমরা  অনেক উদ্যোগ নিয়েছি। এরমধ্যে রয়েছে জনসচেতনমূলক র‌্যালি, মসজিদগুলোয় বয়ান, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়, লিফলেট বিতরণ, মাইকিং, প্রতি ওয়ার্ডে সমাবেশের আয়োজন, পত্রিকায় বিজ্ঞাপন ও ইলেক্ট্রনিক চ্যানেলে টিভিসি সম্প্রচার, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা।’

বৃহস্পতিবার থেকে ৩৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের অধীনে একযোগে চিকুনগুনিয়ায় আক্রান্তদের ফোন কল পেলেই বাড়ি-বাড়ি গিয়ে সেবা ও ওষুধ পৌঁছে দেবে বলেও জানানো হয় ড্সিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে।

/এসএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম