‘নিশ্চিত থাকেন, আগামী বছর রাজধানীতে জলাবদ্ধতা থাকবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ১৯:০৬ আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৯:৪৭

খন্দকার মোশাররফ রাজধানীর চারপাশের খাল উদ্ধার করে আগামী বছরের মধ্যে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করবেন বলে ওয়াদা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বুধবার (২৬ জুলাই) বিকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনে বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এসময় সচিবালয়ে জলাবদ্ধতার বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি এ উত্তর দেন।

সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকার চারপাশে ৪৬টি খাল আছে। খালগুলো শনাক্ত করা, উদ্ধার করা, জরুরি ভিত্তিতে কমপক্ষে ১৮টি খাল সংস্কার করার নির্দেশ দিয়েছি ওয়াসাকে। আশা করছি, এ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে রাজধানীতে আর জলাবদ্ধতা হবে না। এরপর তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, নিশ্চিত থাকেন আগামী বছর এ জলাবদ্ধতা থাকবে না।

সোমবার সচিবালয়ের ভেতরের দৃশ্য এর আগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের ষষ্ঠ অধিবেশন শুরু হয়। অধিবেশনে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।

অধিবেশন শেষে বেরিয়ে মন্ত্রী সাংবাদিকদের জানান, ‘প্রত্যেক জেলায় খাস জমি রয়েছে। আমি ডিসিদের বলেছি, খাস জমি খুঁজে বের করতে। সেসব জমির কোনও একটায় শিশুদের জন্য স্থায়ী বিনোদন কেন্দ্র তৈরি করা যায় কিনা, এ ব্যাপারে তাদের নির্দেশ দিয়েছি। ডিসিরা আমাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। তারা আমাকে বলেছেন, খাস জমি বের করে শিশুদের জন্য স্থায়ী বিনোদন কেন্দ্র তৈরি করা সম্ভব এবং তারা এ লক্ষ্যে কাজ করবেন।’

তিনি বলেন, ‘শহরগুলোতে শিশুদের খেলার জন্য এখন কোনও মাঠ নেই। কিন্তু তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বিনোদন জরুরি। সেজন্য স্থায়ী বিনোদন কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছি।’

/এসআই/এমএ/টিএন/আপ-এনআই

সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলি করে ৩ কোটি টাকা লুট, ২৪ ঘণ্টায়ও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ
গুলি করে ৩ কোটি টাকা লুট, ২৪ ঘণ্টায়ও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ
‘আরও পুলিশ নামান, সবাইকে গ্রেফতার করুন’: মোদিকে রাহুল গান্ধী
‘আরও পুলিশ নামান, সবাইকে গ্রেফতার করুন’: মোদিকে রাহুল গান্ধী
গণতন্ত্রকে কার্যকর সংসদের মাধ্যমে পূর্ণতা দিতে হবে: জহির উদ্দিন স্বপন
গণতন্ত্রকে কার্যকর সংসদের মাধ্যমে পূর্ণতা দিতে হবে: জহির উদ্দিন স্বপন
নিষিদ্ধ হলেন রোনালদো
নিষিদ্ধ হলেন রোনালদো
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ