মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে ডিসিদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১১:৪৪আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১১:৪৪

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (ফাইল ফটো) মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয়দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ‘সরকার সারাদেশের বদ্যভূমি, মুক্তিযোদ্ধাদের কবর এবং সম্মুখ যুদ্ধের স্থানগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এসব স্থানের স্মৃতিস্তম্ভগুলো একই নকশায় করা হবে।’

তিনি আরও বলেন, ‘অধিবেশনে ডিসিরা বিভিন্ন সমস্যার কথা বলেছেন। যার মধ্যে রয়েছে এসব স্থান সংরক্ষণ করতে গেলে জমি অধিগ্রহণ। তবে সরকার ডিসিদের বিদ্যমান বাজার দরে জমি কেনার নির্দেশনা দিয়েছে।’

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর সরকারি সুবিধা সম্বলিত কাগজপত্র ইতোমধ্যে তৈরি হয়েছে। শিগগির এ সম্পর্কি কাগজ ডিসিদের পাঠানো হবে।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের