ড্রেনের মশা নিধনে এবার গাপ্পি মাছ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৭, ১৫:০৩আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৫:৫০

গাপ্পি মাছ কয়েক প্রজাতির হয়, এর মধ্যে একটি, ফাইল ছবি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ড্রেন ও নর্দমায় জন্ম নেওয়া মশা ও মশার লার্ভা ধ্বংস করতে ‘গাপ্পি' মাছ ছাড়া হবে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, ‘ডিএসসিসিতে ৪৫০ কি.মি. ড্রে‌ন ও নর্দমা রয়েছে। এতে জন্ম নেওয়া মশা ও তার লার্ভা ধ্বংস করতে গাপ্পি মাছের পোনা অবমুক্ত করা হবে। এই মাছ দৈনিক ৫০টি মশার লার্ভা খেতে সক্ষম। এতে প্রায় ১৫ লাখ পোনা দরকার হবে। আমরা প্রাকৃতিক উপায়ে মশা ধ্বংস করতে যা যা করার করবো।’

সোমবার (৭ আগস্ট) সকালে রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাস মিলনায়তনে ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধ’ বিষয়ক এক সেমিনারে মেয়র একথা জানান।

ড্রেনের মশা নিধনে এবার গাপ্পি মাছ

মেয়র বলেন, ‘আমাদের প্রচেষ্টায় চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে এসেছে। আমারা ঘোষণা অনুযায়ী আড়াই হাজার বাসায় গিয়ে স্বাস্থ্যসেবা দিয়েছি। এছাড়া ৩১ জুলাই থেকে এ পর্যন্ত ১,৫৭৭ জন রোগীকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে।’

স্টামফোর্ড ইউনিভার্সিটির বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ আলী নকী,উপ-উপাচার্য অধ্যাপক ড. কে মউদুদ ইলাহী, একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. গুলশান আরা প্রমুখ। অনুষ্ঠান শেষে মেয়র গাপ্পি মাছ অবমুক্ত করেন।

 /এসএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম