খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৭, ১২:২৬আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১২:৩২

খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৭ আগস্টের মধ্যে ব্যাংকগুলোকে তথ্য পাঠাতে বলা হয়েছে। খালেদা জিয়ার নামে গত সাত বছরে লেনদেনের তথ্য পাঠাতে হবে ব্যাংকগুলোকে।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেন, এনবিআর থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) এ সংক্রান্ত একটি চিঠি এসেছে। চিঠিতে আগামী ১৭ আগস্টের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।

এনবিআরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ১ জুলাই থেকে এই চিঠি পাওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়ার সব ধরনের হিসাব, লেনদেনের তথ্য সাত দিনের মধ্যে জানাতে হবে।

এদিকে মঙ্গলবার (৮ আগস্ট) কর অঞ্চল ৮ থেকে এ সংক্রান্ত চিঠি বানিজ্যিক ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর রয়েছে কর অঞ্চল ৮ এর উপ-কর কমিশনার মো. সফিউল আজমের।

 এনবিআরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বেগম খালেদা, পিতা: মরহুম ইস্কান্দার মজুমদার, স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, টিআইএন নম্বর ১৭৩৯৩৯৫৬৭২৯৭/সার্কেল- ১৬৩। বাড়ি নং এনইডি-১, রোড নং ৭৯, গুলশান-২ ঢাকা।’

এর আগে ওয়ান ইলেভেনের সময় খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করেছিলো এনবিআর। ওই সময়ে খালেদা জিয়ার নিজ নামে বিভিন্ন ব্যাংকের ৮টি হিসাব জব্দ করা হয়।  তখন হিসাব জব্দ করা হলেও প্রতিমাসে খরচের জন্য সব হিসাব মিলে ৫০ হাজার টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছিল। বর্তমানে ওই সীমা বহাল রয়েছে।

/জিএম/এফএস/ 

আরও পড়ুন- খালেদা জিয়ার মামলার রায় দেখে নির্বাচনি পরিকল্পনার ছক কষবে আ.লীগ

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম