পাউবোর এক-তৃতীয়াংশ বাঁধ ক্ষতিগ্রস্ত, তবুও ঝুঁকি নিয়ে লাখো মানুষের বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ২১:০৯আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২১:১৮

বগুড়ার ধুনটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন বন্যাদুর্গতরা ‘নদীর পানি বাড়তে বাড়তে ঘরত ঢুকছে। ঘরত থাকপার না পায়া বউ-বাচ্চা, ঘরের সামান্য মালামাল ও দুইটা গরু নিয়া বাঁধ আসি আশ্রয় নিছি। দিনে যেমন তেমন, আইত হলে ভয় করে। বাঁধ ভাঙার ভয় তো আছেই, সাথে আছে গরুটা চুরির ভয়।’ গাইবান্ধায় ঘাঘট নদীতে বন্যার কারণে সিংড়িয়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে সপরিবারে আশ্রয় নেওয়া নয়া মিয়ার কথা এটা। বন্যার কারণে এমন দুর্ভোগে পড়েছেন নয়া মিয়ার মতো সারাদেশের অসংখ্য মানুষ। বিশেষ করে নদীবর্তী নিম্নাঞ্চলগুলো পুরোপুরি নিমজ্জিত হওয়ায় আশেপাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধই এখন টিকে থাকার ভরসা সাধারণ মানুষের। সারা দেশে এসব বাঁধের ওপরে বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ মানুষ। কিন্তু, বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোই এখন এমনভাবে ক্ষতিগ্রস্ত যে রাতেই ঘুমই হারাম হয়ে যাচ্ছে আশ্রিতদের।
সরকারি হিসাব বলছে, দেশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এক-তৃতীয়াংশই ক্ষতিগ্রস্ত। তবে মাঠ পর্যায়ের মানুষের চোখে এসব বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশি। আজ বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা ও অতিবৃষ্টির কারণে সারাদেশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন ১৯শ’ কিলোমিটার বাঁধের এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং অনুপম শাহজাহান জয়।
সিরাজগঞ্জে পাউবোর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করছেন স্থানীয় কর্মকর্তারা পরে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি, পানিসম্পদ মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহের বাস্তবায়নের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এসময় জানানো হয়, সারাদেশে চলমান বন্যায় ২২টি জেলা প্লাবিত, ৩২ লাখ লোক ক্ষতিগ্রস্ত এবং ৫০ জনের মৃত্যু হয়েছে।
কমিটি বাঁধের খোঁজ নিতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়, তাদের ১৯শ’ কিলোমিটার বাঁধের এক-তৃতীয়াংশ এবারের বন্যা ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় দেশের বিভিন্ন স্থানে কোন বাঁধ কী অবস্থায় আছে, কোন বাঁধের ওপর স্থায়ী বসতি তৈরি হয়েছে, তার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
ওই বৈঠকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ড্রেজার পরিদফতরের কার্যক্রমকে ঢেলে সাজানোর অংশ হিসেবে প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি।
বৈঠকে বাংলাদেশের প্রতিটি নদীতে পানির প্রবাহ চলমান রাখার জন্য ড্রেজিং মাস্টার প্ল্যানের আওতায় একটি গাইড লাইন প্রণয়নের সুপারিশ করা হয়।

আরও পড়ুন-

নওগাঁয় বন্যার পানি ডুবে কৃষকের মৃত্যু

বসতভিটায় পানি, ডিমলার ৩৩ পরিবার এখনও বাঁধে
/ইএইচএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম