মামলা চালাতে যারা ভয় পান, তাদের সহায়তা দেবে মানবাধিকার কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৩:৩১আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৩:৩৬

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, ফাইল ছবি মামলা পরিচালনা করতে যারা ভয় পান তাদের পাশে থাকবে মানবাধিকার কমিশন। এছাড়া তাদের পক্ষ নিয়ে আদালতে লড়বে বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

শনিবার (১৯ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার কমিশনের মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান কার্যক্রম শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাজী রিয়াজুল হক বলেন, ‘দুর্বল,অসহায় ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা প্রদানের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের বিচার প্রাপ্তিতে সহায়তা করবে। আর্থিকভাবে অস্বচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে যারা মামলা পরিচালনা করতে ভয় পান, তাদের পাশে মানবাধিকার কমিশন থাকবে এবং তাদের পক্ষ হয়ে আদালতে লড়বে।’

প্রসঙ্গত, জাতীয় মানবাধিকার কমিশন আইনের ১৯ (৬) ধারায় মানবাধিকার লঙ্ঘনের দায়ে আদালতে বিচারাধীন কোন মামলায় বা আইনগত কার্যধারায় পক্ষ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কমিশনকে দেওয়া হয়েছে।  এর আলোকে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনগথ সহায়তা প্রদানের জন্য দেশের বিভিন্ন জেলার জেলা ও দাযরা জজ এবং জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া আইনজীবীদের সমন্বয়ে কমিশন একটি আইনজীবী প্যানেল গঠন করেছে। ৪৫টি জেলা থেকে নিয়োগপ্রাপ্ত ১০০ জন প্যানেল আইনজীবী এ অনুষ্ঠানে অংশ নেন।

/জেএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ 
অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ