আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৭, ১১:৩২আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১২:০৮

হাইকোর্ট আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে তিনমাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হককে আগামী দুই বছরের জন্য সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় গত ৮ আগস্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফ উজ জামান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। একই সঙ্গে তার যোগদানপত্র গ্রহণের আদেশ কেন বেআইনি হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

গত ৭ আগস্ট আইন সচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এই সচিব হিসেবে ওইদিনই তার চাকরির মেয়াদ শেষ হয়। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অবসর উত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে রিট করেন আইনজীবী আশরাফুজ্জামান।

/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে