আগামী সোমবার (২৮ আগস্ট) পর্যন্ত আরও ৮টি হজ ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (২৬ আগস্ট) বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শনিবারই বিমানের হজ ফ্লাইট শেষ হওয়ার কথা ছিল। নতুন করে হজ ফ্লাইট বরাদ্দ হওয়ায় যেসব হজযাত্রী অপেক্ষমাণ ছিলেন তাদের সৌদি আরব যাওয়া নিশ্চিত হচ্ছে।
ফ্লাইট সংকটের কারণে শনিবারও অনিশ্চয়তায় ছিলেন কয়েক হাজার হজযাত্রী। এ কারণে শনিবার দুপুরে আশকোনা হজ ক্যাম্পের সামনে বিক্ষোভও করেছেন তাদের অনেকে।
আরও পড়ুন:
যাত্রা অনিশ্চিত, বিক্ষোভে নেমেছেন হজযাত্রীরা
বাংলাদেশ বিমানের শেষ হজ ফ্লাইট আজ








