রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ জানিয়েছেন পোপ ফ্রান্সিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৭, ১৪:৩৬আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৪:৫২

পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর উপলক্ষে সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলন রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশায় ভ্যাটিক্যানের পোপ ফ্রান্সিস উদ্বেগ জানিয়েছেন। সোমবার (২৮ আগস্ট) দুপুরে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত জর্জ বুচেরি পোপের আসন্ন ঢাকা সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। তিনি বলেন,‘রোহিঙ্গা বিষয়ে বিভিন্ন সময়ে পোপ বক্তব্য দিয়েছেন। গতকালও (রবিবার) পোপ একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা বলেছেন।’
রাজধানীর কাকরাইল আর্চ বিশপ হাউজে ভ্যাটিক্যান রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ বাংলাদেশের কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও বলেন, ‘রোহিঙ্গারা মানুষ। তারা যেন উদ্বাস্তু হয়ে না থাকে, পোপ সবসময় সেই শিক্ষাই আমাদের দিয়েছেন। তিনি তার নৈতিক দায়িত্ব পালন করছেন।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ৩০ নভেম্বর ঢাকা সফরে আসবেন পোপ ফ্রান্সিস। মিয়ানমার থেকে ঢাকায় এসে ২ ডিসেম্বর পর্যন্ত তিনি অবস্থান করবেন। এর আগে, ১৯৮৬ সালে সর্বশেষ ভ্যাটিক্যানের কোনও পোপ ঢাকা সফর করেন। ওই বছর ঢাকায় এসেছিলেন পোপ জন পল।

আরও পড়ুন-
সহিংসতায় আহত আরও ৯ রোহিঙ্গা চমেক হাসপাতালে

থেমে থেমে গুলির শব্দ, রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন

/এসএসজেড/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী