তিন হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৮

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করছেন মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত তিন হাজার রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। রবিবার (১০ সেপ্টেম্বর) রাষ্টীয় অতিথি ভবন পদ্মায় পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে রোহিঙ্গা বিষয়ক বৈঠকের পর কূটনৈতিক ব্রিফিং শেষে ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে উদ্ধৃত করে সাংবাদিকদের এ তথ্য জানান।
জর্জ কোচেরি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন, এই সহিংসতায় মিয়ানমারের সেনাবাহিনীর হাতে তিন হাজারের মতো রোহিঙ্গা মারা গেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করছেন।’

কূটনৈতিক ব্রিফিং শেষে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রিফম্যান জানান, কফি আনানের নেতৃত্বে রাখাইন পরামর্শক কমিশনের রিপোর্টের বাস্তবায়ন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সিনেটে রোহিঙ্গা বিষয়ে একটি রেজুলেশন গৃহীত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে। 

অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জুলিয়া নিব্লেট বলেন, ‘অস্ট্রেলিয়া সহায়তা দিয়েছে এবং সহায়তা দেবে।’ কফি আনান কমিশনের রিপোর্টের পূর্ণ বাস্তবায়ন চায় অস্ট্রেলিয়া।’

নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো বলেন, ‘আমরা উদ্বিগ্ন। কফি আনান কমিশনের রিপোর্টের পূর্ণ বাস্তবায়ন চায় নরওয়ে।’ 

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অমানুষিক নির্যাতন চালায় বলে অভিযোগ করেন পালিয়ে আসা রোহিঙ্গারা।

রোহিঙ্গাদের এক জায়গায় রাখতে দুই হাজার একর জমি নির্ধারণ

রোহিঙ্গাদের হত্যা করে মানবতাকে ভূলুণ্ঠিত করা হচ্ছে: শিল্পমন্ত্রী

ছবিসহ রোহিঙ্গাদের তালিকাভুক্ত করা হবে

/এসএসজেড/এসএমএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম