আরও ৮ দলের সঙ্গে ইসি’র সংলাপের সময়সূচি নির্ধারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৪

নির্বাচন কমিশন নতুন করে আরও আটটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দলের সময় নির্ধারণ করা হলো। এর মধ্যে ১২টি দলের সঙ্গে সংলাপ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি ১৬টি দলের সঙ্গে সংলাপ শেষ হবে আগামী ৪ অক্টোবরের মধ্যে। তবে ররিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারণ করেনি কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, নতুন আরও আটটি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করেছে ইসি। এই সূচি অনুযায়ী, আগামী ২ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ ও একইদিন বিকাল ৩টায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপে বসবে ইসি। এর একদিন পর ৪ অক্টোবর সংলাপ হবে বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে। পরদিন ৫ অক্টোবর বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও জাকের পার্টির সঙ্গে এবং ৮ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সংলাপে বসবে ইসি।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নতুন করে আটটি দলের সংলাপের সময় নির্ধারণ করেছি। এই সংলাপ চলাকালে অন্য দলগুলোর সঙ্গে সংলাপের তারিখও চূড়ান্ত করবো। আমরা আগামী মাসের (অক্টোবর) মধ্যে সবার সঙ্গে সংলাপ শেষ করতে চাই।’
সোমবার দুই দলের সঙ্গে সংলাপ
নির্বচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল সোমবার (১৮ সেপ্টম্বর) দুই দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। এদিন সকাল ১১টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ও বিকাল ৩টায় প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সঙ্গে সংলাপে বসবে তারা।

/ইএইচএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম