প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৭, ০৯:১০আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ০৯:২০

দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  বরণ করে নিতে প্রস্তুত নেতাকর্মীরা। তাকে গণসংবর্ধনা দিতে শনিবার সকাল থেকে দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে জড়ো হয়েছেন।  প্রধানমন্ত্রীর অবতরণের সময় যতই ঘনিয়ে আসছে ততই নেতাকর্মীদের ভিড় বাড়ছে।

প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত নেতাকর্মীরা

আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। শনিবার (৭ অক্টোবর) সকাল ৭টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা হতে নির্দিষ্ট স্থানগুলোয় জমায়েত হতে শুরু করেছেন তারা। বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা নির্ধারিত স্থানগুলোয় সমবেত হচ্ছেন। নেতাকর্মীরা বিমানবন্দর, মহাখালী, বনানী, বিজয় স্মরণী, সামরিক জাদুঘর, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবনের সড়কে জমায়েত হয়েছেন।

প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত নেতাকর্মীরা

তবে এসব স্থানে পরিচিত নেতাদের উপস্থিতি কম। নেতাদের উপস্থিতি কম থাকলেও কর্মী সমর্থকদের উপস্থিতি ব্যাপক।

রাস্তায় নেতাকর্মীর ঢল

নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার , ফেস্টুন এবং পরনে লাল-সবুজ রঙের পোশাক। জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় স্মরণী, সামরিক জাদুঘর, চন্দ্রিমা উদ্যানের সামনের সড়ক ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পর্যন্ত এ চিত্র দেখা গেছে। মাইকে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান বাজছে। পিকআপ ভ্যানে করে মঞ্চ সাজিয়ে উৎসবমুখর পরিবেশে দেশাত্মবোধক গান ও শ্লোগান দিচ্ছেন দলীয় কর্মী ও সমর্থকরা।

বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে পুলিশের অবস্থান

এসব এলাকায় নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। ডগ স্কোয়াড নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখছেন তারা। ডিবি, এসবি, পুলিশ, র‌্যাবসহ সব বাহিনীর সদস্যরাই কাজ করছে।  

প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত নেতাকর্মীরা

শনিবার ছুটির থাকার পরও বাড়তি চাপের কারণে রাস্তায় সকাল থেকেই যানজট দেখা গেছে।

ছবি: সাজ্জাদ হোসেন

/ইএইচএস/পিএইচসি/এআইচআর/এএইচ/এসটি
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম