স্লোভেনিয়ার কোম্পানিকে বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ স্পিকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৬, ১৫:০৮ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৫:০৮

বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাসসম্পদ অনুসন্ধান ও উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁর সঙ্গে ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিনের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা, সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যুগোস্লাভিয়া সফর করেছিলেন। দেশটির তৎকালীন রাষ্ট্রপতি মার্শাল টিটো ছিলেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বিকশিত হয়েছে।

বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পরও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও গণতন্ত্র অধরাই থেকে যায়। বিভিন্ন সময়ের সামরিক ও স্বৈরাচারী শাসন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।

তিনি বলেন, বিগত ১৬ বছরের প্রহসনের নির্বাচনের মাধ্যমে এ দেশে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করে জনগণের সাংবিধানিক অধিকার নস্যাৎ করা হয়।

স্পিকার আরও বলেন, গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে স্থায়ীভাবে কুক্ষিগত করে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা রাজপথে নেমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলে উল্লেখ করেন।

স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বলেন, বাংলাদেশে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনি পর্যবেক্ষক দল এ নির্বাচন পর্যবেক্ষণ করেছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে স্লোভেনিয়া সরকার আগ্রহী।

বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা এবং সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় নিয়েও আলোচনা করেন তারা।

সাক্ষাতে স্লোভেনিয়ার দূতাবাসের কর্মকর্তা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার
সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে যা বললেন প্রধানমন্ত্রী
‘ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
ডিসেম্বর ঘিরে বিএনপির নতুন কর্মসূচি
ডিসেম্বর ঘিরে বিএনপির নতুন কর্মসূচি
ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান নিয়ে সতর্ক করলেন চীনা প্রেসিডেন্ট
ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান নিয়ে সতর্ক করলেন চীনা প্রেসিডেন্ট
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে আ.লীগের ৯ কর্মী গ্রেফতার
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে আ.লীগের ৯ কর্মী গ্রেফতার
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা