সস্ত্রীক অস্ট্রেলিয়ার ভিসা পেলেন প্রধান বিচারপতি এসকে সিনহা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৭, ০২:২০আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১১:৪৫
image

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (ফাইল ছবি)

সস্ত্রীক অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভিসার আবেদন ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্নের পরই তাদেরকে তিন বছরের ভিসা দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।  

বৃহস্পতিবার গুলশান-২ এ অবস্থিত অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারে গিয়ে পাঁচ বছরের জন্য ভিসার আবেদন করেন প্রধান বিচারপতি ও তার স্ত্রী সুষমা সিনহা।

প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ায় তার মেয়ের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও সূত্রটি উল্লেখ করে। তবে কবে নাগাদ তারা যাবেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় প্রধান বিচারপতির বড় মেয়ে সূচনা সিনহা থাকেন।

শনিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবনে যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী। বেলা ৩টা ২০ মিনিটে বাসভবনে ঢুকে বিকাল ৪টা ১৪ মিনিটের দিকে বের হন তিনি। এছাড়া, দুপুর সোয়া ১২টার দিকে  প্রধান বিচারপতির বাসভবনে যান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (অর্থ) ফারজানা ইয়াসমিন।
 উল্লেখ্য, ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

 

ইউআই/এমএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি