প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সরকারি বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. সালেহ প্রবেশ করেছেন। রবিবার দুপুর দেড়টার দিকে তিনি বিচারপতির বাসায় প্রবেশ করেন। সংশ্লিষ্ট একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার সকাল সোয়া ৭টার দিকে প্রধান বিচারপতি মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) গিয়েছিলেন। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা ছিলেন। তবে আইসিডিডিআর,বি-তে তার যাওয়ার কারণ জানা যায়নি। সকাল সোয়া ৮টার দিকে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার একটি সূত্রে একথা জানা গেছে। তবে কেন তিনি সেখানে গিয়েছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি।
অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি বর্তমানে ছুটিতে আছেন। এর আগে প্রধান বিচারপতি ক্যান্সার আক্রান্ত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন প্রধান বিচারপতি। তবে প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
আরও পড়ুন:
সকালে আইসিডিডিআর,বি-তে গিয়েছিলেন প্রধান বিচারপতি








