মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ১৮:০৪আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৮:১৮

মেডিক্যাল ভর্তি পরীক্ষা ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোর এমবিবিএস ও বিডিএস কোর্সের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিকাল পৌনে ৬টায় এই ফল প্রকাশ করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আব্দুর রশিদ।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে সরকারি ৩১টি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের মোট ৩ হাজার ৩১৮টি আসনের বিপরীতে এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৮২ হাজার ৭৮৮ শিক্ষার্থী। এর মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪১ হাজার ১৩২ জন। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন দু’জন। তাদের নম্বর ৯০.০৫।
উল্লেখ্য, ৬ অক্টোবর সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সের প্রথম বর্ষে (২০১৭-১৮) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদফতরের অধীনে রাজধানীসহ সারাদেশের ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। এছাড়া, পরীক্ষার্থীদের মোবাইলেও ফল জানিয়ে দেওয়া হবে।

/জেএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম