রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান স্পিকারের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ অক্টোবর ২০১৭, ০৯:৩১আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ০৯:৪০

ওয়াশিংটনে স্পিকার শিরিন শারমিন চৌধুরী (ছবি: ফোকাস বাংলা) রোহিঙ্গা সংকট সমাধানে উন্নয়ন সহযোগী বা দাতা দেশগুলোসহ বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। সম্পূর্ণ মানবিক কারণে বাংলাদেশ এই রোহিঙ্গাদের আশ্রয় দিলেও দ্রুত এই সংকট সমাধানে বহির্বিশ্বের এগিয়ে আসা উচিত বলেও তিনি উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মঙ্গলবার বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ'র সদর দফতরে পার্লামেন্টারি নেটওয়ার্ক ওয়ার্কশপে বক্তৃতাকালে স্পিকার এই আহ্বান জানান।

দিনব্যাপী কর্মশালায় কর্মসংস্থান, প্রযুক্তি ও বাণিজ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস এই তথ্য জানায়।

স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববাসীর কাছে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ সরকার দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে। বাংলাদেশে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা রয়েছে, যার মাধ্যমে মানব সম্পদ বিশেষ করে নারী ও যুবসমাজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় উন্নয়নে সরাসরি অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে।’

জ্বালানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির বিকল্প অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ সবচেয়ে হুমকির মুখে। অথচ জলবায়ু দূষণে বাংলাদেশের ভূমিকা খুবই নগণ্য। এ জন্য বাংলাদেশ নিজস্ব তহবিল গঠনের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে।’ তিনি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ক্ষতির সম্মুখীন দেশগুলোকে রক্ষায় এগিয়ে আসতে উন্নত বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানান। সূত্র: বাসস।

আরও পড়ুন- রোহিঙ্গা প্রত্যাবাসন: যেসব বিষয়ে একমত নয় বাংলাদেশ ও মিয়ানমার

/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক