রাতারাতি টাকা বানাতে রোগীদের সঙ্গে প্রতারণা করবেন না: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ অক্টোবর ২০১৭, ১১:২৬আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১১:৩৫

কিশোরগঞ্জে রাষ্ট্রপতি (ছবি: ফোকাস বাংলা) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসক ও চিকিৎসা সেবা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘চিকিৎসার নামে রাতারাতি অনেক টাকা বানাতে রোগীদের সঙ্গে প্রতারণা করবেন না। গলাকাটা আচরণ পরিহার করুন। এক শ্রেণির চিকিৎসক ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা চিকিৎসার নামে মানুষের সঙ্গে নিয়মিত প্রতারণা করে... এটা আসলেই অত্যন্ত লজ্জাজনক কাজ।’

বুধবার রাষ্ট্রপতির সঙ্গে কিশোরগঞ্জ সমবায় কেন্দ্রে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (পিএইচএমসিএইচ) শিক্ষক ও শিক্ষার্থীরা সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।  

রাষ্ট্রপতি চিকিৎসা পেশাকে একটি মহান পেশা হিসেবে অভিহিত করে বলেন, ‘এই পেশার সঙ্গে জড়িত ব্যক্তিরা টাকা আয় করতে এবং একই সঙ্গে সাধারণ লোকদের সেবা দিয়ে সহায়তা করতে পারেন। তবে চিকিৎসকদের ধনী হওয়ার প্রবণতা ত্যাগ করতে হবে। রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।’ কিশোরগঞ্জে রাষ্ট্রপতি (ছবি: ফোকাস বাংলা)

শিক্ষার্থীরা যাতে সময়োপযোগী জ্ঞান অর্জন করতে পারে তার জন্য আধুনিক ও বিশ্বমানের চিকিৎসা শিক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, ‘ভালো ব্যবহার করুন এবং রোগী বান্ধব চিকিৎসক হোন... গলাকাটা ব্যবসা পরিহার করুন। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আন্তরিকভাবে পড়াশোনা করুন।’

পরে রাষ্ট্রপতি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনজীবী সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজও পরিদর্শন করেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- অর্থ-পেশিশক্তি যেন গণতন্ত্রকে প্রভাবিত করতে না পারে: রাষ্ট্রপতি

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম