‘ষোড়শ সংশোধনীর রিভিউ যেকোনও দিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১২:৪৮আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৪:০৭

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ফাইল ফটো) উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেওয়া সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ আবেদন (পুনর্বিবেচনা) যেকোনও দিন করা হবে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।

মাহবুবে আলম বলেন, ‘পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি আমরা হাতে পেয়েছি। এখন মন্ত্রণালয় যেভাবে ইনস্ট্রাকশন (পরামর্শ) দেবে সেভাবে কাজ করবো।’

এ বিষয়ে তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি।

নিয়ম অনুযায়ী, রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার এক মাসের মধ্যে রিভিউ দায়ের করতে হবে। সে হিসেবে রিভিউ দায়েরের জন্য রাষ্ট্রপক্ষের হাতে সময় আছে আর ২৭ দিন।

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পূর্ণাঙ্গ কপি গত ১ আগস্ট প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। এরপর গত ১৬ আগস্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল সাংবাদিকদের জানান, রায়ের পূর্ণাঙ্গ সার্টিফাইড কপি (সত্যায়িত) চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন।

গত ১০ আগস্ট সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

এরপর গত ১৮ আগস্ট রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করতে সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। মন্ত্রী বলেছিলেন, রায়ের সত্যায়িত কপির জন্য আবেদন করা হয়েছে। রায় ভালোভাবে পড়া হচ্ছে, পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করেই রিভিউ আবেদন করা হবে।

আরও পড়ুন: 
বাংলাদেশে সাইবার বীমা কবে?
‘বুক থেকে সন্তান কেড়ে নিয়ে আগুনে ছুড়ে মারে মিয়ানমারের সেনারা’
সিভিল এভিয়েশন ভেঙে হচ্ছে দু’টি সংস্থা

/এজেডকে/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি